হাঙ্গর নিধন বন্ধে আইন
প্রতি বছর সারা বিশ্বে মারা হয় ১০ কোটি হাঙর। এতে সামুদ্রিক প্রাণীটি গত একশ’ বছরে কমেছে শতকরা ৯০ ভাগ। কঠিন বাধা না থাকলে হাঙ্গর নিশ্চিহ্নই হয়ে যাবে এটাই স্বাভাবিক। এ কারণেই জাপান হাঙর নিধন বন্ধ করতে কঠিন এক আইন প্রণয়ন করেছে। এশিয়ার দেশগুলোর মধ্যে জাপানে হাঙরের খুব চাহিদা। হাঙরের ফুলকা দিয়ে তৈরি স্যুপ দেশটিতে জনপ্রিয় একটি খাবার। —এএফপি
কিউআর কোড ব্যবহার করবে মার্সিডিজ
বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ বেঞ্জ এখন থেকে তাদের গাড়িতে ব্যবহার করবে ‘কুইক রেসপন্ড কোডস’ (কিউআর কোডস)। জানা যায়, সড়ক দুর্ঘটনার শিকার মানুষদের রক্ষা করতেই কিউআর কোড ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। কিউআর কোড মূলত একটি মেট্রিক্স বার কোড, যা কিউআর স্ক্যানার, ক্যামেরা ও স্মার্টফোনের মাধ্যমে পড়া যায় এবং গাড়িটির অবস্থান সম্পর্কে জানা যায়। —বিবিসি
দুর্গম এলাকায় যোগাযোগে ড্রোন
দুর্গম ও অনুন্নত এলাকায় যোগাযোগ স্থাপনের জন্য ব্যবহার করা হতে পারে চালকবিহীন বিমান বা ড্রোন। বিগত ১৮ মাস যাবত্ এ বিষয়টি নিয়ে কাজ করছে ম্যাটারনেট এবং আরিয়া নামে নতুন দুটি প্রতিষ্ঠান। এ প্রসঙ্গে ম্যাটারনেটের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আন্দ্রেয়াস র্যাপটোপোলাস বলেন, ড্রোন প্রযুক্তিটি দুর্গম এবং অনুন্নত এলাকায় বসবসকারী মানুষের কাজে লাগানোর চেষ্টা করছেন। —সিএনএন
ঝড়ের কবলে হূত্তিক ও ক্যাটরিনা
ব্যাংককে ‘ব্যাং ব্যাং’ সিনেমার শ্যুটিংয়ে ঝড়ের কবলে হূত্তিক রোশান এবং ক্যাটরিনা কাইফ। হলিউডি সিনেমা ‘ডে অ্যান্ড নাইট’-এর বলিউডি রিমেক ‘ব্যাং ব্যাং’-এর শ্যুটিংয়ের কাজে এখন ব্যাংককে ব্যস্ত সময় কাটাচ্ছেন হূত্তিক রোশান এবং ক্যাটরিনা কাইফ। সেখানেই সমপ্রতি সামুদ্রিক ঝড়ের কবলে পড়েন ঐ শিল্পী জুটি। —রয়টার্স
