রাজধানীর বনানীতে ব্যাংক থেকে টাকা তুলে বাসায় ফেরেননি চালক উবায়দুল্লাহ মৃধা। গত তিনদিন ধরে তিনি নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে গত রবিবার বনানী থানায় জিডি করা হয়েছে। বনানীর ১ নম্বর রোডের ই ব্লকের ,৩৬ নম্বর বাড়ির এ/৫ এপার্টমেন্টের ম্যানেজার ও চালক উবায়দুল্লাহ মৃধা। গত রবিবার সকাল সাড়ে দশটার দিকে বাসার মালিক ১ লাখ ১০ হাজার টাকার চেক দিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বনানীস্থ শাখায় পাঠান। সেখান থেকে টাকা উত্তোলনের পর তিনি আর বাসায় ফেরেননি। ঘটনার পর থেকে তার দুইটি মোবাইল ফোন বন্ধ রয়েছে। উবায়দুল্লাহ মৃধার পিতার নাম সয়েব আলী মৃধা। গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার বুধপাশা। বর্তমান ঠিকানা- মতিন ভুঁইয়া (বাসার মালিক), ক/১৪/২এ , কুড়িল বিশ্বরোড।
