অষ্টম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার আগামী ৭ ও ৮ জুন রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে নেসলে বাংলাদেশ, ইউনিলিভার বাংলাদেশ, এক্সপ্রো লংকা, হাইউই টেক, স্কয়ার গ্রুপ, এমজিএইচ গ্রুপ, সিটিসেল, এয়ারটেল, আইসিডিডিআরবি, গ্রামীণফোন অংশ নেবে। সোমবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
দুই দিনে জব ও ক্যারিয়ার সম্পর্কিত ৫০টি সেমিনার অনুষ্ঠিত হবে। বিশেষজ্ঞ পেশাজীবীরা এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। ৭ জুন সকালে বিশ্ববিদ্যালয়ের কনভেনশন প্লাজায় উদ্বোধনী অনুষ্ঠানের পর মেলা সন্ধ্যা ৬টা পর্যন্ত সকলের জন্য উম্মুক্ত থাকবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ৮ জুন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন ড. আব্দুল হান্নান চৌধুরী এবং ক্যারিয়ার ও প্রফেসনাল সার্ভিসেস এর পরিচালক অধ্যাপক ড. খসরু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
