ফেনসিডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০৪ জুন ২০১৩, ২১:৩১
গাবতলী বাস টার্মিনাল থেকে ৩ হাজার ৫৪২ বোতল ফেনসিডিলসহ দিদারুল আলম ও ইয়াসিন নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৪ এর একটি দল শনিবার রাতে মিরপুর বেড়িবাঁধে ফেনসিডিল ভর্তি একটি কাভার্ড ভ্যানের পিছু নেয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কাভার্ড ভ্যানটি ফেলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরবর্তীতে র্যাব সদস্যরা কাভার্ড ভ্যানের সূত্র ধরে সোমবার ফেনসিডিল ও ভ্যানটির মালিক দিদারুল ও তার সহকারী ইয়াসিনকে গ্রেফতার করে। র্যাব সূত্র জানায়, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।