নাগেশ্বরীতে বাংলাদেশি গভীর নলকূপের সেচের পানিতে ভারতীয় জমিতে চাষাবাদ। প্রতিবাদ করায় নিরীহ কৃষককে মাদক মামলায় আটক।
উপজেলার পশ্চিম রামখানা গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে ফজলে হোসেন বরেন্দ্র প্রকল্পের গভীর নলকূপের পানি সেচের অন্তর্ভুক্ত বাংলাদেশ সীমান্তবর্তী অনন্তপুর, পশ্চিম রামখানাসহ ৪টি গ্রামের আবাদী জমিতে সেচ না দিয়ে কাঁটাতার বেড়া সংলগ্ন ভারতীয় ভূখন্ড খিতাবের কুটি গ্রামের চাষিদের জমিতে পানি সরবরাহ করেছে। এ নিয়ে দীর্ঘদিন থেকে এলাকাবাসীর সাথে ফজলে হোসেনের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২১ মে সকালে মৃত আজাবখতের ছেলে নিরীহ কৃষক কায়সার আলীর (৪০) সাথে ফজলে হোসেনের কথা কাটাকাটির এক পর্যায়ে কায়সারকে আটক করে তার হাতে ফেন্সিডিল দিয়ে মাদক চোরাকারবারি হিসেবে বিজিবি’কে ধরিয়ে দেয়। এ ব্যাপারে গত ২৯ মে ২৬২ জন এলাকাবাসী বিজিবি’র হাবিলদার মকবুল হোসেন ও ফজলে হোসেন বলেন, আমার বিরুদ্ধে ভারতের জমিতে সেচে পানি দেয়ার অভিযোগ সত্য নয়। ৪৫ বর্ডারগার্ড ব্যাটালিয়ন কর্মান্ডার লে. কর্ণেল জিয়াউল হক খালেদ অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, কায়সার ও ফজলে দু’জনই মাদক ব্যবসায়ী। ওইদিন কায়সারকে মদ্যপ অবস্থায় মাদকসহ আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
