সোমবার রাজবাড়ীর পাংশায় পদ্মানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২৪ জনের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম খানের নেতৃত্বে পাংশা থানা পুলিশের একটি দল রবিবার সন্ধ্যায় উপজেলার হাবাসপুর ইউপির পদ্মানদীর চর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২৪ জনকে হাতেনাতে আটক করে। পরে সোমবার নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিন থেকে ৭ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে তাদের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—আলম শেখ, জুম্মন, মান্নান, মাসুম, লালন, রেজাউল, সুজন, রাকিবুল, মহাসীন, জামরুল, আসাদুল, রবিউল, তেতুল মন্ডল, বাদল সরদার, কবির, জিন্না শিকদার, আহম্মদ আলী, জনি, আবুল বাশার, শফিকুল ইসলাম, ছানা মোল্লা, আসাদুল ইসলাম, মাহবুব ও খোরশেদ মালিথা।
