রামুতে বস্তাবন্দি কিশোরীর লাশ

আপডেট : ০৪ জুন ২০১৩, ২১:৩৭
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু চাকমরাকুল এলাকা থেকে রবিবার দিবাগত রাতে বস্তাবন্দি অজ্ঞাত এক সুন্দরী কিশোরীর (১৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলেছে এখনো পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি এবং কিশোরীর পরণে ছিল সাদা-কালো সেলোয়ার কামিজ, গলায় আঘাতের চিহ্ন রয়েছে।