ময়মনসিংহ সংবাদপত্র হকার্স সমিতির নির্বাচন

আপডেট : ০৪ জুন ২০১৩, ২১:৩৮
ময়মনসিংহ জেলা সংবাদপত্র হকার্স বহুমুখি সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১২টি পদে ২৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সভাপতি পদে মো. আ. ছালাম ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্বাছ আলী পেয়েছেন ৬৫ ভোট। সহ-সভাপতি পদে মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মো. সুরুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আ. আল মামুন, কোষাধ্যক্ষ পদে মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সদস্য পদে নির্বাচিতরা হলেন: মো. খেছু মিয়া, মো. বাচ্চু মিয়া, মো. কালন মিয়া, মো. রাজা মিয়া, মো. তফাজ্জল হোসেন, মো. আশরাফ আলী ও মো. সবুজ মিয়া।