আব্দুল হাসিব মোল্লা
নরসিংদী মডেল কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাসিব মোল্লা (৭০) শনিবার ঢাকায় ইন্তেকাল করেন। ( ইন্নালিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে রেখে গেছেন। রবিবার মরহুমের নামাজে জানাজা শেষে তাকে সোনাতলা গোরস্থানে দাফন করা হয়।
নজিবুল আলম চৌধুরী
রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজিবুল আলম চৌধুরী (৫৫) গত সোমবার হূদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আকরাম আলী খান
ন্যাপ গোপালগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি আকরাম আলী খান রবু মিয়া (৬৩) শনিবার সন্ধ্যায় ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহে... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন।
