ঘোড়াঘাটের রেশমার ঘর রক্ষায় উদ্যোগ নিয়েছে প্রশাসন

আপডেট : ০৪ জুন ২০১৩, ২২:৩২
সাভার ট্রাজেডির ১৭ দিন পর জীবিত উদ্ধার সেই রেশমার জীর্ণ ঘরটি জবর-দখলের চেষ্টা শিরোনামে দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর গত ২ জুন উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা বেগম সিদ্দীকা রেশমার ঘর পরিদর্শন করেছেন। ৩ জুন মা জোবেদা বেগমের লিখিত অভিযোগে একইদিন দুই প্রভাবশালী জবরদখলকারীকে উপজেলা নির্বাহী অফিসার নোটিশ প্রদান করেছেন। নোটিশে ৭ দিনের মধ্যে জবরদখলকারীকে তার স্থাপনাসহ মালামাল সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে। নতুবা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।