মিউজিক

শৈল্পিক গান নিয়ে এভরিল

আপডেট : ০৫ জুন ২০১৩, ১৮:৪১
সংগীত তরুণ প্রজন্মকে সবসময় মোহিত করে, তরুণসত্তাকে সুরের ছোঁয়া নাড়া দিয়ে যায়, নিয়ে যায় স্বর্গীয় এক জগতে। এ রকম সাড়া জাগানো একজন তরুণ শিল্পী হচ্ছেন এভরিল। দীর্ঘ বিরতির পর আবার ফিরছেন তরুণদের মাতাতে। তাকে নিয়ে লিখেছেন প্রাঞ্জল সেলিম কানাডিয়ান এ সংগীতশিল্পী খুব অল্প সময়ের মধ্যেই সংগীতজগতে নিজের অবস্থান পাকাপাকি করে নিয়েছেন। শুধু গান গাওয়াই না; গান লেখা, ফ্যাশন ডিজাইনিং এবং অভিনয়ও করে থাকেন। মাত্র ১৭ বছর বয়সে, তার প্রথম অ্যালবাম বের হয়। তিনি অভিনয় করেছেন কয়েকটি টিভি শো এবং মুভিতে। প্রথম অভিনয় করেন ২০০২ সালে ‘সাবরিনা, দ্য টিনেজ উইচ’-এ। মানবসেবামূলক কাজেও তার সম্পৃক্ততা রয়েছে। যুক্ত আছেন মেক সাম নয়েজ, আমেস্ট্রি ইন্টারন্যাশনাল, ইরেজ এমএস, আমেরিকান সিপিআর অরগ, ম্যাজিক ক্লিয়ারিং, ইউএস চ্যাম্পিয়ন ফর বার্মা, মেক এ উইশ ফাউন্ডেশন এবং ওয়ার চাইল্ডের মতো দাতা সংস্থাগুলোর সঙ্গে। অল্প বয়সে এত প্রতিভা আসলেই বিস্ময়কর। তার পরিচয় যদি আমরা জানতে চাই তাহলে নিচের তথ্যগুলো জানতে হবে। ২৭ সেপ্টেম্বর ১৯৮৪ সালে জন্ম নেওয়া এই তরুণী বেড়ে ওঠা বেলেভিল, অন্টোরিও অ্যালবামসমু রেমনা, কানাডাতে। তাই এ শহর এভরিলের গানের মাঝেও উঠে এসেছে। সেখানকার অবস্থাপন্ন পরিবারে তার জন্ম ও বেড়ে ওঠা। তার বাবা জিন ক্লাউড অনেক বড় ব্যবসায়ী ছিলেন। বাবার দেওয়া এভরিল নামটি আজ দেশে-বিদেশে আলোকিত। তার এ অবস্থানে আসার যাত্রাটা শুরু হয় মাত্র ২ বছর বয়স থেকে। এভরিল তার মায়ের সঙ্গে গলা মিলিয়ে গান গাওয়া শিখতেন। জুডি, তার মা ছিলেন একজন সংগীতশিল্পী। তাদের ইচ্ছে ছিল এভরিল একদিন অনেক বড় গায়িকা হবে। তাদের সে স্বপ্ন পূরণও হয়েছে। এর জন্য অবশ্য এভরিলের আগ্রহই ছিল মূল নিয়ামক। তিনি ছোটবেলা থেকেই গানের প্রতি প্রচণ্ড টান অনুভব করতেন। ধীরে ধীরে গান নিয়েই গড়ে ওঠে তার স্বপ্ন। সেই স্বপ্নের হাত ধরে তিনি মাত্র ১৭ বছর বয়সে পথচলা শুরু করেন। তার এক বড় ভাই এবং ছোট বোন আছে। তারা তিনজনই এক স্কুলে পড়াশোনা করতেন। আর তার ভাই তাকে পড়াশোনার ফাঁকে সাহায্য করতেন গান লেখায়। এটা তাদের কাছে একরকমের খেলা ছিল। তারা খুব আনন্দ নিয়ে কাজটা করতেন। এভরিলের বয়স যখন ৫ বছর, তিনি সপরিবারে অন্টোরিওর ন্যাপানি শহরে চলে আসেন। এরপর তার জীবন থেকে কিছুটা সময়ের জন্য গান হারিয়ে যায়। তিনি পড়াশোনায় মনোযোগ দেন। কিন্তু খুব বেশিদিন এ কাজটি চালিয়ে যেতে পারেননি। গানের প্রতি মায়া জেগে ওঠে তার। আর এ কারণে তিনি অসংখ্যবার ক্লাস মিস দিয়েছেন। এ কারণে তাকে শাস্তিও পেতে হয়েছে। গানের কারণে বেশিরভাগ সময়ে ক্লাসের বাইরেই থাকতে হয়েছে তাকে। তবে এ ক্ষেত্রে তিনি তার পরিবারের সহায়তাও পেয়েছেন অনেক। আর এ জন্যই হয়তো এমন খামখেয়ালিপনা শুধরানোর কোনো চেষ্টাই করেননি তিনি। এর কিছুদিনের মাথায়ই তার বাবা তাকে কি-বোর্ড, গিটার, পিয়ানো কিনে এনে দিয়েছিলেন। বাসার বেজমেন্টে তিনি তার স্টুডিও বানালেন। একা একাই গান গাইতেন। একবার এক গানের প্রতিযোগিতার জন্য গান লিখেছিলেন, গানটি সিলেক্টও হয়েছিল। তার প্রথম লেখা এবং গাওয়া গানটি হলো, ‘কান্ট স্টপ থিংকিং অ্যাবাইট ইউ’। গানটি তিনি তার টিনেজ ক্রাশ নিয়ে লিখেছিলেন। তার আরও কিছু ভালো ভালো গানের মধ্যে রয়েছে ‘কমপ্লিকেটেড’, ‘হোয়েন ইউ আর গন’, ‘টেক মি এওয়ে’, ‘ডোন্ট টেল মি’, ‘স্মাইল’ এবং ‘স্কেটার বয়’ ইত্যাদি। সম্প্রতি তরুণদের হূদয় কাঁপানো গায়িকা আবার ফিরছেন তার নতুন গানের অ্যালবাম নিয়ে। এ ব্যাপারে পপতারকা এভরিল ল্যাভেইন জানালেন তার নতুন অ্যালবামের জন্য ধরাবাঁধা রোমান্টিক গানের বাইরে নতুন ধরনের কিছু লেখার চেষ্টা করেছেন। সম্প্রতি এভরিল, নিকেলব্যাক ফোর্টম্যানের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে খোলাসা করেছেন। তিনি জানালেন, নিজের গানের ধারায় কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করছেন তিনি। দি নিউ ইয়র্ক ডেইলি জানায়, ২৮ বছর বয়সী ওই পপতারকা তার ৫ম অ্যালবামের সমস্ত প্রস্তুতিই নিয়ে ফেলেছেন। আর এবার তিনি তার শ্রোতাদের ভিন্নধর্মী কিছু উপহার দিতে যাচ্ছেন। এভরিল বলেন, ‘এ অ্যালবামে প্রেম এবং বন্ধুত্ব নিয়ে তেমন কোনো গান থাকছে না। আমি এবার শৈল্পিক কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি।’ এ ছাড়াও এভরিল কিছু সিনেমাতেও কাজ করেছিলেন। সেগুলোও বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, ‘সাবরিনা :দ্য টিনেজ উইচ’ (২০০২), ‘গোইং দ্য ডিসটেন্স’ (২০০৪), ‘ফাস্ট ফুড নেশন’ (২০০৬)। এ ছাড়াও তিনি আমেরিকান আইডলের ২০১০-এর শো এর অতিথি জাজ হিসেবে ছিলেন। শুধু তাই নয়, পরবর্তীতে, ২০১১ সালে তিনি ‘মেজর অ্যান্ড মাইনোর’ নামের একটি সিনেমায় অতিথি শিল্পী হিসেবে কাজ করেছিলেন।