নিজের মেধা এবং সৌন্দর্যের সমন্বয় ঘটিয়ে লাক্সসুন্দরী দিপালী মিডিয়া পাড়া বিচরণ করছেন সমান তালে। দর্শকদের মাঝে নিজেকে একজন প্রতিষ্ঠিত মডেল এবং অভিনয়শিল্পী হিসেবে গড়ে তুলছেন দিপালী। রবির বিজ্ঞাপনের মডেল হয়ে উঠে আসেন দর্শকদের নজরে। তমুল জনপ্রিয়তা পাওয়া এই অভিনয়শিল্পী বর্তমানে ঈদের নাটকে কাজ করা ছাড়াও উপস্থাপনাতেও জড়িত রাখছেন নিজেকে। সম্ভাবনার দ্যুতি ছড়ানো এই শিল্পী এবার কথা বলেছেন আমাদের দশে দশ বিভাগে। জানিয়েছেন তার নানা ভালোলাগার কথা। সাক্ষাত্কারটি নিয়েছেন
রিয়াদ খন্দকার ও ছবি তুলেছেন সাফাওয়াত খান সাফু
১ জন মানুষের কথা বলুন, যিনি সব সময় আপনাকে অনুপ্রেরণা দেন—
আমার মা বাবা
২টি কারণ, যেজন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—
মানুষকে সহজেই হাসাতে পারি
খুব সহজেই সকলের সাথে মিশতে পারি
৩টি দোষ, যা পাল্টাতে চাই—
হঠাত্ রেগে যাই
বেশি কথা বলা মানুষকে এড়িয়ে চলি
টেনশনে পরলে ঠোঁট কামড়াই
৪ জন প্রিয় অভিনেতা ও অভিনেত্রী; যাদের আমি অনুকরণ নয়, অনুসরণ করি—
জাহিদ হাসান
ফজলুর রহমান বাবু
বিপাশা হায়াত
জয়া আহসান
৫ জন প্রিয় পরিচালক, যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি—
অমিতাভ রেজা
মোস্তফা সরয়ার ফারুকী
গিয়াসউদ্দিন সেলিম
সালাহউদ্দীন লাভলু
আদনান আল রাজীব
৬টি প্রিয় চলচ্চিত্র—
আগুনের পরশমণি
কেয়ামত থেকে কেয়ামত
গেরিলা
লা মিজারেবল
ব্ল্যাক
লাইফ অব পাই
৭টি জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি—
কক্সবাজার
শিলং
সুইজার ল্যান্ড
অস্ট্রেলিয়া
বান্দরবান
দুবাই
গোয়া
৮টি প্রিয় খাবার—
মায়ের হাতের খাবার
ভাত, ইলিশ ভাজা
ভর্তা
চা
শাক
গরুর মাংস
খিচুড়ি
স্যুপ
৯ জন পছন্দের লেখক—
হুমায়ূন আহমেদ
সুনীল গঙ্গোপাধ্যায়
নিমাই ভট্টাচার্য
রাবেয়া খাতুন
সেলিনা হোসেন
বিভূতিভূষণ চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
জীবনানন্দ দাস
১০টি প্রিয় নাটক—
সংশপ্তক
জুতার বাক্স
সকাল সন্ধ্যা রাত
রঙের মানুষ
কাছের মানুষ
আকাশ মেঘে ঢাকা
মোম বাসা
ভালোবাসার চতুষ্কোণ
মায়ানিগম
৪২০
