খোঁজখবর

নতুন অ্যালবাম আসছে

আপডেট : ০৫ জুন ২০১৩, ১৮:৫২
এ বছরেই আসছে হাবিব ওয়াহিদের নতুন একক অ্যালবাম। ইতোমধ্যে অ্যালবামের কাজ শুরু করেছেন তিনি। নাম চূড়ান্ত না হওয়া এই অ্যালবামের জন্য ৩-৪টি গানের রেকর্ডিং সম্পন্নও করে ফেলেছেন। কনসার্টে অংশ নিতে গত মাসের ১৬ তারিখে হাবিব সুইজারল্যান্ডে গিয়েছেন। জানা যায়, এতদিন হাবিব বেশ কিছু জিঙ্গেল নিয়ে ব্যস্ত ছিলেন। তবে এর ফাঁকে ফাঁকে একটি একক অ্যালবামের কাজও করেছেন। অ্যালবামটি এ বছরেই প্রকাশের পরিকল্পনা রয়েছে। এবারের অ্যালবামটিতেও আটটি গান থাকছে। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে মুঠোফোনে প্রকাশ পায় হাবিব ওয়াহিদের চতুর্থ একক অ্যালবাম ‘স্বাধীন’। এর মাসখানেক পর অ্যালবামটি সিডি আকারে বাজারে আনে ডেডলাইন মিউজিক। হাবিবের অন্য অ্যালবামগুলো হলো—‘শোনো’, ‘বলছি তোমাকে’ ও ‘আহ্বান’। এবার পুলিশ অফিসার ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। সে ধারাবাহিকতায় এবার পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করছেন এ অভিনেত্রী। আরটিভির প্রচারিত মেগা ধারাবাহিক নাটক থানার নাম ‘শনির আখড়া’র পুলিশ অফিসারের চরিত্রের অভিনয় করছেন তিনি। একটি থানাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ ধারাবাহিকের কাহিনী। হাবিবুর রহমানের গল্প অবলম্বনে নাটকটি নির্মাণ করেছেন ডি এ তায়েব। এ ধারাবাহিকে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন রুনা খান। সাহসী মহিলা পুলিশ অফিসারের চরিত্রে এ নাটকে অভিনয় করে ইতোমধ্যে বেশ কয়েক পর্বেই দর্শক নজড় কেড়েছেন তিনি। এ নাটক সম্পর্েক রুনা খান বলেন, ‘ এ ধারাবাহিকে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে গিয়ে আমাকে ভাবতে হয়েছে ব্যাপক। এর আগেও পুলিশ চরিত্রে অভিনয় করেছি। এখানে প্রতিনিয়ত আমাকে পুলিশ অফিসারের পোশাকে থাকতে হয়েছে। আশা করি ধারাবাহিকটি দর্শক উপভোগ করবে।’ পরিচ্ছন্নকর্মীর চরিত্রে নিজের চরিত্রটি সুস্পষ্টভাবে ফুটিয়ে তুলতে বরাবরই সংলাপ ও চরিত্র নিয়ে গবেষণা করে থাকেন স্বাগতা। কয়দিন আগে তিনি ‘মহুয়া’ শিরোনামের একটি খণ্ড নাটকের শুটিং করেছেন। এ নাটকে তাকে পরিচ্ছন্নকর্মীর চরিত্রে দেখা যাবে। এ চরিত্রের সঙ্গে সত্যজিত্ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’র পাহাড়ি মেয়ে সিমির অনেকাংশে মিল রয়েছে। তাই স্বাগতা এ নাটকে অভিনয়ের আগে ওই ছবিটি সংগ্রহ করে কয়েকবার দেখে নিয়েছেন। এর ফলে ‘মহুয়া’র চরিত্রটি তার পক্ষে ফুটিয়ে তুলতে অনেকটাই সহজ হয়েছে বলে তিনি মনে করেন। এই নাটকে নিজের অভিনীত চরিত্র প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘বিভিন্ন পরিচালকের নাটকে আমি কাজ করেছি। নানা ধরনের চরিত্রে আমার অভিনয়ের সৌভাগ্য হয়েছে। কিন্তু ‘মহুয়া’ নাটকে আমার অভিনীত চরিত্রটি এখন পর্যন্ত সেরা বলে মনে করছি।’ এতে তার বিপরীতে অভিনয় করেছেন মোশাররফ করিম। প্রথম চলচ্চিত্র লাক্স তারকা সাবিনা রিমা চলচ্চিত্রে নাম লেখালেন। সাইফ চন্দনের পরিচালনায় ‘ছেলেটি আবল তাবল মেয়েটি পাগল পাগল’ ছবিতে দর্শকরা তাকে দেখতে পাবেন। এতে রিমার বিপরীতে অভিনয় করছেন আরজু ও শাহেদ। অত্যাধুনিক রেড ক্যামেরায় চিত্রায়িত নির্মাণাধীন এই ছবিতে তিনি রিমা নামেই অভিনয় করছেন। সিনেমাটির অন্যতম একটি চরিত্রে অভিনয় করছেন র্যাম্প কন্যা আইরিন। প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করা প্রসঙ্গে রিমা বলেন, ‘চলচ্চিত্রে অভিনয়ের সুপ্ত বাসনা থেকেই লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। এরই মধ্যে বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পাই। কিন্তু মনের মতো গল্প ও চরিত্র পাইনি বলে সিনেমার সাথে সম্পৃক্ততা ঘটেনি। চন্দন ভাইয়ের এই ছবিটির গল্প ও চরিত্র আমাকে অনেক বেশি আকৃষ্ট করেছে। তাই রাজি হয়েছি।’ সন্তানের জন্য ভালোবাসা একমাত্র সন্তান অনিকের সমাবর্তনে যোগ দিতে গত ৪ জুন রাতের ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা। আগামী ১৫ জুন কানাডার ওয়াটার ল্যু ইউনিভার্সিটিতে ববিতার ছেলে অনিকের সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হবে। ওইদিন বিশ্বের অন্যান্য দেশের ছাত্র-ছাত্রীর অভিভাবকদের কাতারে ববিতাও উপস্থিত থাকবেন এই সমাবর্তন অনুষ্ঠানে। এরইমধ্যে ববিতাপুত্র অনিক ওয়াটার ল্যু ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স সম্পন্ন করেছেন। ববিতা বলেন, ‘একজন মা হিসেবে আজ সত্যিই ভীষণ আনন্দিত। কারণ জীবনে অনেক কষ্ট করেছি আমি, অনেক কিছুই ত্যাগ করেছি আমি। শুধু স্বপ্ন দেখেছি অনিককে নিয়ে। অনিক আজ মানুষের মতো মানুষ হতে চলেছে, মা হিসেবে এটাই যেন আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। সবার কাছে আমি অনিকের জন্য দোয়া চাই।’ ববিতা জানান অনিকের সাথেই এবার তিনি ঈদ করে ঢাকায় ফিরবেন। দেশ ছাড়ার আগে ববিতা শেষ করে গেছেন তার তিনটি ছবির ডাবিংয়ের কাজ। ছবি তিনটি হচ্ছে শাহ মো. সংগ্রামের ‘কী প্রেম দেখাইলা’, শাহাদাত হোসেন লিটনের ‘তোমার কাছে ঋণী’ ও সাফিউদ্দিন সাফির ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’।