মন্তব্য

আপডেট : ০৫ জুন ২০১৩, ১৮:৫৫
 ‘সৌখিন ভাইয়ের লেখা গল্পটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি রাজকন্যা চরিত্রে অভিনয় করেছি। এর আগে এ ধরনের চরিত্রে আমি কখনও অভিনয় করিনি। সাব্বির ভাইয়ের সঙ্গে অনেক মজা করে কাজটি করেছি। তিনি অনেক কোঅপারেটিভ। আশা করি টেলিফিল্মটি দর্শকের ভালো লাগবে।’ অভিনেত্রী মৌসুমী হামিদ জনপ্রিয় নাট্যাভিনেতা ও নির্মাতা মীর সাব্বিরের সাথে একই টেলিফিল্মে এই প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করা প্রসঙ্গে বলেন।  ‘খুব সম্ভবত ২০০২ অথবা ২০০৩ সালে সর্বশেষ আসিফ ভাইয়ের সঙ্গে চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছিলাম। এরপর আমরা আর একসঙ্গে কোনো ছবির গানে কণ্ঠ দিইনি। শুরু থেকেই আসিফ ভাইকে আমি বাংলাদেশের সত্যিকারের রকস্টার মনে করি। কয়েক বছর ধরে গানে অনিয়মিত হলেও আসিফ ভাইয়ের জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি।’ সংগীতশিল্পী কণা প্রায় ১০ বছর পর সংগীতশিল্পী আসিফ আকবরের সাথে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে বলেন।