জন্মদিন

ফেরদৌস

আপডেট : ০৫ জুন ২০১৩, ১৮:৫৬
১৯৯৮ সালে খ্যাতিমান চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত ‘হঠাত্ বৃষ্টি’ ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন চিত্রনায়ক ফেরদৌস। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘বুকের ভিতর আগুন’, এটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ। এ ছাড়া চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিং, টিভি উপস্থাপনা ও নাটকে অভিনয় করেছেন। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে তার অনন্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত করে। তার চলচ্চিত্রে আগমন ঘটে প্রয়াত নৃত্য পরিচালক আমির হোসেন বাবু’র হাত ধরে। আজ আনন্দ বিনোদনের পক্ষ থেকে চিত্রনায়ক ফেরদৌসকে জন্মদিনের শুভেচ্ছা। এ সপ্তাহে আরও যাদের জন্মদিন ৮ জুন :বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ৯ জুন :বলিউড অভিনেত্রী সোনম কাপুর ৯ জুন :টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনু ১০ জুন :নাট্যকার অরণ্য আনোয়ার ১৪ জুন :কথাসাহিত্যিক সেলিনা হোসেন