চাঁদের হাটের রবীন্দ্র-নজরুল জয়ন্তী

আপডেট : ০৫ জুন ২০১৩, ১৮:৫৭
যশোর বর্ষণমুখর সন্ধ্যায় যশোরে চাঁদের হাটের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠান। ৩১ মে চাঁদের হাট মিলনায়তনে অনুষ্ঠিত প্রথম পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ও নজরুলের জীবনের ওপর আলোচনা করেন অধ্যাপিকা শামিমা আক্তার ও ডা. আবুল বাশার। দ্বিতীয় পর্বে চাঁদমণি বন্ধুরা পরিবেশন করে নাচ, গান আর আবৃত্তি।