গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিন্তক অ্যাসোসিয়েশন ফর কালচারাল অ্যাডভান্সমেন্ট চাকার উদ্যোগে পাঁচ দিনব্যাপী ভাওয়াইয়া কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার সমাপনী দিনে গত শনিবার গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশ গ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। চাকার চেয়রম্যান বাবুলাল চৌধুরীর সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের বিশেষ অতিথি মোহাম্মদ হোসেন ফকু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠানিক সম্পাদক প্রধান জাকারিয়া ইসরলাম জুয়েল, কর্মশালার মূল প্রশিক্ষক ও বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী ভূপতিভূষণ বর্মন প্রমুখ। শেষে কর্মশালায় অংশগ্রহনকারী বর্না রায়, বিপ্লব, শামীম, জাহিদ, বাঁধন, মোমিন, শারমিন, জুঁই, দিবা, শাহি, স্বর্ণা উপস্থিত অতিথিদের উদ্যোশ্যে ভাওয়াইয়া গান পরিবেশন করেন।
