চ্যানেল টোয়েন্টিফোরে জনপ্রিয় টক শো ‘মধ্যরাতের মুক্তবাক’ তার সফল পদচারণায় এক বছর পূর্ণ করল। অনুষ্ঠানটির ভাবনা, গ্রন্থনা ও উপস্থাপনায় রাজনৈতিক ব্যক্তিত্ব মাহমুদুর রহমান মান্না। নিজের অনুষ্ঠানের বর্ষপূর্তি উপলক্ষে তিনি বলেন, ‘এর আগে এটিএন নিউজে আমার কনসেপ্টে একটি নতুন টকশো উপস্থাপনা করেছিলাম। সেখানেও অনুষ্ঠানের বর্ষপূর্তিতে এক ধরনের চমক ছিল। আজকে ‘মধ্যরাতের মুক্তবাক’ অনুষ্ঠানটির বর্ষপূর্তিতেও আলাদা চমক আছে। শুধু এটুকু বলতে চাই আজকের পর্বে কোনো অতিথি থাকবে না। আমি আমার এক বছরের অভিজ্ঞতার নির্যাস নিয়ে কথা বলব এই সময় ও পারিপার্শ্বিকতা নিয়ে। পাশাপাশি দর্শকদের ফোনে বিভিন্ন প্রশ্নের উত্তরও দেব। বাকিটা আজকের পর্বের জন্যই চমক হিসেবে থাকুক।’
