হারমনি

আপডেট : ০৫ জুন ২০১৩, ২০:২৭
‘হারমনি’ এটি একটি বায়োগ্রাফিক্যাল গানের অনুষ্ঠান। বিশিষ্ট সংগীতশিল্পী প্রিয়াংকা গোপের উপস্থাপনায় জনপ্রিয় শিল্পীদের নিয়ে আড্ডা ও গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। বায়োগ্রাফিক্যাল গানের অনুষ্ঠানটি নির্মাণ হয়েছে হবে সেই সব গান নিয়ে যেসব গান আমাদের কানে অথবা মনে গেঁথে থাকে দীর্ঘদিন। অনুষ্ঠানটিতে উপস্থাপন করা হবে শিল্পীর বায়োগ্রাফি আলাপচারিতা আর গান নিয়ে বৈঠকী আঙ্গিকে। নজরুল ইসলাম খানের প্রযোজনায় অনুষ্ঠানটি আজ রাত ৯টা ৩৫ মিনিটে জিটিভিতে প্রচারিত হবে।