একুশে টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন ‘একুশের সন্ধ্যা তারা’তে আজ অতিথি হয়ে আসছেন খ্যাতিমান অভিনেত্রী শর্মিলী আহমেদ। রাকিব হাসান সূর্যের প্রযোজনায় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সরাসরি সম্প্রচার হবে ‘একুশের সন্ধ্যা তারা’। আজ শর্মিলী আহমেদ তার নিজের অভিনয়ের দৈর্ঘ্য ক্যারিয়ার, অভিজ্ঞতা, পারিবারিক জীবন ইত্যাদি বিষয় শেয়ার করবেন সরাসরি দর্শকদের সাথে। তরুণ শিল্পীদের কাজ আর শ্রদ্ধাবোধ সম্পর্কেও আলোচনা করবেন তিনি। এ ছাড়া পারবারের সদস্যারা ব্যক্তি শর্মিলী আহমেদকে কেমন জানেন বুঝেন তাও উঠে আসবে অনুষ্ঠানটিতে।
