শিয়া লিবিউফ :হলিউডের জনপ্রিয় অভিনেতা। ১৯৮৬ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৯৮ সালে ‘দ্য ক্রিসমাস পাথ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনয় শুরু করেন। প্রথম ছবিতে তেমন কোনো সফলতা অর্জন না করলেও ‘ট্রু কনফেশন’ ছবিতে অভিনয় করে ব্যাপক আলোচিত হন তিনি। এ পর্যন্ত প্রায় ত্রিশটির মতো ছবিতে অভিনয় করেছেন, যার সবকটিই জনপ্রিয় ও ব্যবসাসফল হয়েছে। তার অভিনীত ছবিগুলোর মধ্যে ব্লকবাস্টার হিট হয় ‘ট্রান্সফর্মার’ ছবিটি।
