কামরান টি রহমান আইএলও’র এমপ্লয়ার্স গ্রুপের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

আপডেট : ০৫ জুন ২০১৩, ২০:৩৩
বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সাবেক সভাপতি কামরান টি রহমান ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্সের (আইএলসি) সভায় এমপ্লয়ার্স গ্রুপের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। কনফারেন্সটি সুইজারল্যান্ডের জেনেভায় গতকাল থেকে শুরু হয়েছে। তিনি বর্তমানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব এমপ্লয়ার্সের (আইওই) এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ও আইএলও’র গভর্নিং বডির সদস্য, বাংলাদেশে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এমসিসিআই) ভাইস প্রেসিডেন্ট। কামরান টি রহমান পুবালী জুট মিলস লি: এর ব্যবস্থাপনা পরিচালক। - প্রেস বিজ্ঞপ্তি