নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান
ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত
প্রকাশ : ০৫ জুন ২০১৩, ২০:৩৩আপডেট : ০৫ জুন ২০১৩, ২০:৩৩
এস.এম. আইয়ুব আলী চৌধুরী এবং মোঃ সারওয়ার সেলিম সম্প্রতি নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ১ জুন কোম্পানির পরিচালনা পর্ষদের ১৪৫তম সভায় সর্বসম্মতিক্রমে তারা নিজ নিজ পদে নির্বাচিত হন। -প্রেস বিজ্ঞপ্তি