ফিলিস্তিনের প্রধানমন্ত্রী শিগগিরই সরকার গঠন করতে চান

আপডেট : ০৫ জুন ২০১৩, ২১:১০
চলতি সপ্তাহেই ফিলিস্তিনের পশ্চিম তীর ভিত্তিক সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করেছেন ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ। তবে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড ভিত্তিক হামাস সরকারের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তি করতেও তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন। মঙ্গলবার নিজ এলাকা অধিকৃত পশ্চিমতীরের নাবলুসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। “আমি একতার পক্ষে, বিভক্তি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে একটি অপরাধ, এর অবসান হওয়া দরকার। আমাদের বিরোধ করার কিছু নেই।