ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের নন্দীগ্রামে সোমবার কে বা কারা মত্স্য চাষি নাজিম উদ্দিনের পুকুরে বিষ ঢেলে প্রায় ১০ লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে।
নন্দীগ্রামের ইমান আলীর পুত্র মোঃ নাজিম উদ্দিন জানান, সকালে তিনি খবর পান পুকুরের মাছ পানির উপর ভেসে উঠছে। মুহূর্তের মধ্যে আত্মীয়-স্বজনরা এসে পুকুরে জাল টেনে প্রায় অর্ধলক্ষ মৃত মাছ উদ্ধার করে। দু’টি পুকুরের কৈ, মাগুর, শিংসহ ১০ লক্ষ টাকার মাছ মারা যায়। কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে পানি ও মাছ পরীক্ষা করে বিষক্রিয়ায় মাছের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে।
