বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে র্যালি, আলোচনাসভা, বৃক্ষ রোপণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
বান্দরবান\ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনাসভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা। এ সময় জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম, বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তা তসিবুল বারী খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া\ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ সাল্লাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার। সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম, পৌর মেয়র মো. হেলালউদ্দিন, প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মোস্তফা জালাল প্রমুখ।
নরসিংদী\ জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনাসভা, কুইজ ও শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাম্মত্ সুরাইয়া বেগমের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওবায়দুল আজম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন। বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. আতাউর রহমান, নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম চৌধুরী, নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলহাজ্ব মোশাররফ হোসেন প্রমুখ।
সুনামগঞ্জ\ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক দেবজিত্ সিংহ, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, জেলা বাপা সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম প্রমুখ।
ময়মনসিংহ\ বর্ণাঢ্য র্যালি, মেলা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী। র্যালি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা\ নেত্রকোনা শহীদ মিনার থেকে জেলা প্রশাসক আনিস মাহমুদের নেতৃত্বে র্যালি হয়। পরে জেলা প্রশাসক আনিস মাহমুদের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন এডিসি (সার্বিক) নাজমুন্নাহার মান্নু, ডেপুটি সিভিল সার্জন ডা. বিজন কান্তি সরকার, কৃষিবিদ কাজী নূরুল ইসলাম, নির্মল দাস, কেশব সরকার প্রমুখ।
ফরিদপুর\ ফরিদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মইনউদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য এস এম নূরুন্নবী।
কিশোরগঞ্জ\ জেলা শিল্পকলা একাডেমী হলে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তন্ময় দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত পাল, সাদ বাংলাদেশের নির্বাহী পরিচালক মতিউর রহমান সাগর, সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
তালা (সাতক্ষীরা)\ দিবসটি উপলক্ষে ইউথ পিস ফোরাম, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় ও উত্তরণের আয়োজনে এবং সেভ দি চিলড্রেন ইন্টারন্যাশনালের সহযোগিতায় র্যালি বের হয়। র্যালি শেষে শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল্লাহ মোড়লের সভাপতিত্বে এক আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান।
দুমকি (পটুয়াখালী)\ দুমকি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার শাব্বির আহম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মশিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকতারুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা আলী আশ্রাব, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আ. রব।
ভালুকা \ উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল আলম, অধ্যক্ষ এমআরএম শামছুর রহমান লিটন প্রমুখ।
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) \ চান্দিনা এসএফএনটিসির ভারপ্রাপ্ত বন কর্মকর্তা আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।
কমলনগর (লক্ষ্মীপুর) \ হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার হলরুমে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আউয়াল এবং প্রধান ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল বারাকাত দুলাল ।
নড়িয়া (শরীয়তপুর) \ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী ওহাব বেপারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, ইউএসটির সমন্বয়কারী মো. নুরুল ইসলাম, নড়িয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডি এম বরকত আলী মুরাদ, সহ-সভাপতি ইসমাইল হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মো. কবির উজ্জামান।
কয়রা (খুলনা) \ মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হাসান।
কলমাকান্দা (নেত্রকোনা) \ নাজিরপুর এডিপি মিলনায়তনে র্যালির পর আলোচনাসভায় সভাপতিত্ব করেন এডিপি ম্যানেজার মি. বেঞ্জামিন মারাক। প্রধান ও বিশেষ অতিথি ছিলেন প্রজেক্ট ম্যানেজার (অর্থ) কৃষিবিদ বশির আহমেদ, সাংবাদিক মো. ফখরুল আলম খসরু ও মো. জাফরউল্লাহ।
চাঁপাইনবাবগঞ্জ \ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশ হয়। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম মাসুদুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ পৌরমেয়র মাওলানা আব্দুল মতিন, সদর উপজেলা নির্বাহী অফিসার ড. চিত্রলেখা নাজনীন ও ব্র্যাকের জেলা প্রতিনিধি মোতারফ হোসেন প্রমুখ।
শিবালয় (মানিকগঞ্জ) \ মানিকগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত র্যালি পরবর্তী আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি জাহিদ মালেক স্বপন।
বাকৃবি \ র্যালিতে বাকৃবি ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ মুর্শেদুজ্জামান খান বাবু, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামসহ ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
বাগেরহাট \ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মু. শুকুর আলী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবিবুল হক খানের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃষ্ণ ঘোষ।
নান্দাইল (ময়মনসিংহ) \ পরিবেশে উন্নয়ন সোসাইটি নামে স্থানীয় একটি সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা নান্দাইল পৌর শহরে বের করা হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হামিদ মিয়াসহ সংগঠনটির কর্মকর্তাবৃন্দ।
মৌলভীবাজার \ জেলা প্রশাসন আয়োজিত আলোচনাসভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. কামরুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক মো. আজিজুর রহমান, পুলিশ সুপার তোফায়েল আহমদ, বন কমর্কর্তা মাহবুবুর রহমান (বন্যপ্রাণী), শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম খান প্রমুখ।
