ঝিনাইদহে দু’জনের অপমৃত্যু

আপডেট : ০৫ জুন ২০১৩, ২১:২৯
গতকাল বুধবার ঝিনাইদহে পানিতে ডুবে ও সাপের কামড়ে দু’জনের মৃত্যু হয়েছে। সকালে শৈলকুপা উপজেলার রয়েড়া গ্রামে কুমার নদে কচুরিপানা পরিষ্কার করার সময় সুকুমার বিশ্বাসের ছেলে সমির বিশ্বাস (৩০) পানিতে ডুবে যায়। অপরদিকে সদর উপজেলার নাথকুণ্ডু গ্রামের গৃহবধূ মিনা খাতুন রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে বিষধর সাপে তার কানে কামড় দেয়।