লোহাগাড়া ভিশন চক্ষু হাসপাতাল সর্বাধুনিক যন্ত্রপাতি ও কম্পিউটারাইজড সমৃদ্ধ একটি সেবামূলক চিকিত্সা প্রতিষ্ঠান। যেখানে রোগীরা স্বল্প খরচে বিনামূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে চোখের চিকিত্সার সুযোগ পাচ্ছে।
সপ্তাহে ১দিন হয় চোখের অপারেশন। অভিজ্ঞ চিকিত্সকরা হাসপাতালে ও আইক্যাম্পে নিয়মিত রোগী দেখেন। আইক্যাম্পে বিনামূল্যে এবং হাসপাতালে স্বল্প খরচে হয় চিকিত্সা। এটি দক্ষিণ চট্টগ্রামের প্রথম ও একমাত্র চক্ষু হাসপাতাল।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইলিয়াছ জানান, লায়ন্স চক্ষু হাসপাতালের চাকরির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গ্রামের গরীব মানুষের জন্য এ হাসপাতালটি করা হয়েছে। অত্যাধুনিক যন্ত্রপাতি ও কম্পিউটারাইজড অটোরিফেকটো মিটারের সাহায্যে চোখের চিকিত্সা করা হয়।
হাসপাতালের চেয়ারম্যান ডা. নওশাদ আহমেদ খান একজন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন। তিনি মাদ্রাজ-ব্যাংককে অভিজ্ঞ সার্জনদের সাথে অপারেশন করার দুর্লভ সুযোগ পেয়েছেন। চোখের জটিল রোগের চিকিত্সা ও গরীব রোগীদের চিকিত্সা সুবিধা রয়েছে হাসপাতালটিতে।
