রায়গঞ্জে গৃহবধূ খুন শ্বশুর-শাশুড়ি গ্রেফতার

আপডেট : ০৫ জুন ২০১৩, ২১:৩০
সিরাজগঞ্জের রায়গঞ্জে স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার চান্দাইকোনা পর্বপাড়া গ্রামে। নিহত গৃহবধূ ২ সন্তানের জননী শিউলী রানি মহন্ত (২৮) ঐ গ্রামের বিরেন মহন্তর বখাটে ছেলে মিঠু মহন্তর স্ত্রী। বুধবার পুলিশ শ্বশুর বিরেন মহন্ত (৬০) ও শাশুড়ি অঞ্জলি মহন্তকে (৫৫) গ্রেফতার করেছে।