নরসিংদীতে অয়ন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ০৫ জুন ২০১৩, ২১:৩১
মেধাবী স্কুল ছাত্র শিশু হাসিবুল হাসান অয়ন হত্যাকারীদের বিচারের দাবিতে গত মঙ্গলবার নরসিংদী প্রেসক্লাব ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আমরা মহল্লাবাসী কল্যাণ সমিতি নামক একটি স্থানীয় সংগঠন। এতে বক্তব্য রাখেন সমিতির সভাপতি আ: হানিফ মাস্টার, সাধারণ সম্পাদক এড. আতাউর রহমান শাহিন, সাবেক সভাপতি রকিব উদ্দিন মোল্লা, অয়নের পিতা সোহরাব হোসেন, এড. বদরুদ্দোজা জিলু, এড. বশিরুল কাদের, হাজী আব্দুস ছাত্তার, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লা, বোরহান উদ্দিন, শাহাদাত হোসেন, সাংবাদিক আবদুস ছালাম প্রমুখ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ৯টায় পূর্বভেলানগরসহ বিভিন্ন এলাকা থেকে শত শত লোক প্রেসক্লাব ভবনের সামনে সমাবেত হয়। সেখানে সকাল ১০টায় তারা সারিবদ্ধভাবে মানববন্ধন রচনা করে। প্রায় ঘন্টাকালীন মানববন্ধন চলাকালে বক্তাগণ বলেন, শিশু হাসিবুল হাসান অয়নকে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ অমানবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের জন্য অয়ন হত্যা মামলাকে দ্রুত বিচার আদালতে স্থানান্তর করতে হবে।