সালমা ও তানিয়ার শিক্ষার দায়িত্ব নিলেন সাবেক মন্ত্রী

আপডেট : ০৫ জুন ২০১৩, ২১:৩১
দারিদ্রতাকে জয় করে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া সালমা ও তানিয়ার সাফল্যের খবর সংবাদপত্রে পড়ে তাদের উচ্চ শিক্ষার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেন সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তাঁর প্রস্তাব অনুযায়ী মন্ত্রীর প্রতিষ্ঠিত মাদারীপুর কালকিনির ডাসার শেখ হাসিনা একাডেমী এ্যান্ড উইমেন্স বিশ্ববিদ্যালয় (আবাসিক) কলেজের অধ্যক্ষ বানারীপাড়ায় গিয়ে সালমার পরিবারকে মন্ত্রীর প্রস্তাব দেন। এসময় সালমা জিপিএ-৫ পাওয়া তার অপর দরিদ্র বান্ধবী পলি ও আফিয়াকে তার সঙ্গে ডাসার শেখ হাসিনা একাডেমী এ্যান্ড উইমেন্স বিশ্ববিদ্যালয় (আবাসিক) কলেজে ভর্তি করে একই সুযোগ-সুবিধা দেওয়ার দাবী জানালে কলেজ কর্তৃপক্ষ তাতে রাজী হন।