সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৫ জুন ২০১৩, ২১:৩১
দাগনভূঞায় উপবৃত্তি প্রকল্পের প্রশিক্ষণ দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা \ দাগনভূঞা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি ও সেমিনার বুধবার স্থানীয় আতাতুর্ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচি ও সেমিনারে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন। নাগরপুরে কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে নাগরপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাকে নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় তথ্য কমিশনারের পরিচালক মো. আব্দুল করিম, উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আরেফীনসহ উপজেলার বিভিন্ন দফতরের ১ম ও ২য় শ্রেণির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গোবিন্দগঞ্জে মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিমের ওরিয়েন্টেশন গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ গাইবান্ধার গোবিন্দগঞ্জে মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ডিএসএফ মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম কার্যক্রমের উদ্যোগে ডিএসএফ কমিটির সদস্যদের ১ দিনের ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ। কোম্পানীগঞ্জে ওরিয়েন্টেশন প্রোগ্রাম কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা \ “প্রতিবন্ধী জরিপে অংশ নিন, দিনবদলের সুযোগ নিন” এ শ্লোগানকে সামনে রেখে প্রতিবন্ধী জনগোষ্ঠীর সঠিক পরিসংখ্যান নির্ণয়ের লক্ষ্যে দেশব্যাপী প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ কর্মসূচি বাস্তবায়নে কোম্পানীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বুধবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নাছির উল্যাহ। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন। দেবীগঞ্জে মাতৃস্বাস্থ্য রক্ষায় ওরিয়েন্টেশন দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা \ দেবীগঞ্জ উপজেলা ডিমান্ড সাইড ফাইনান্সিং (ডিএসএফ) মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম কমিটির একদিনের এক ওরিয়েন্টেশন প্রশিক্ষণ বুধবার উপজেলা সদর হাসপাতাল হলরুমে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ছিদ্দিকুর রহমান এতে সভাপতিত্ব করেন। ধামইরহাটে ব্র্যাকের মতবিনিময় সভা ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা \ ধামইরহাটে ব্র্যাকের এ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ প্রোগ্রামের উদ্যোগে উপজেলা টিটিসি হলরুমে বুধবার প্রাথমিক বিদ্যালয়ে অতি দরিদ্র শিশু নিয়মিত উপস্থিতি শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছলিমা খাতুন। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন। নাগেশ্বরীতে জেলা প্রশাসকের মতবিনিময় নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা\ নাগেশ্বরীতে নবাগত জেলা প্রশাসক এবিএম আজাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, লাভলী বেগম, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুবকর সরকার, নাগেশ্বরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাহেদুল ইসলাম, আ.ম.প আনিছুর রহমান, সাংবাদিক লিটন চৌধুরী প্রমুখ। পাথরঘাটাকে দুর্গত ঘোষণার দাবিতে মানববন্ধন পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা\ ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্ত বরগুনার পাথরঘাটাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মঙ্গলবার মানববন্ধন করা হয়েছে। পৌর শহরের শেখ রাসেল স্কয়ারে মানববন্ধনে শতাধিক লোক উপস্থিত ছিলেন। ইসলামপুরে মানিক মিয়ার স্মরণ সভা ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা\ রবিবার নির্ভীক সাংবাদিক ও দৈনিক ইত্তেফাক-এর প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ওই দিন ইসলামপুর বাজার লোহানী বস্ত্রালয়ে আলোচনা সভায় দৈনিক ইত্তেফাক ইসলামপুর সংবাদদাতা এম. শফিকুল ইসলাম ফারুক-এর সভাপত্বিতে তার কর্মময় জীবনের উপর তাত্পর্যপূর্ণ বক্তব্য রাখেন জামালপুর জেলা সিবিপি সাধারণ সম্পাদক কমরেড মোঃ মোজাহারুল হক। রায়পুরায় কৃষক মাঠদিবস রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ রায়পুরায় ডাল, তেল ও মসলা জাতীয় ফসলের উপর কৃষক মাঠদিবস কর্মসূচি মঙ্গলবার উপজেলার শ্রীনগর ইউনিয়নের রংপুর এলাকায় অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে কৃষক মাঠদিবসে স্থানীয় ইউপি সদস্য আবুল মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বেনজির আলম। আদিতমারীতে আরডিআরএস’র ক্যাম্প আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ (সংযোগ) প্রকল্পের আওতায় আরডিআরএস বাংলাদেশ এর পরিচালনায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় দিনব্যাপী এক বিশেষায়িত ক্যাম্প গতকাল বুধবার লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা অগ্রণী ফেডারেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দাউদকান্দিতে কমিউনিটি গ্রুপ প্রশিক্ষণ সম্পন্ন ওমর ফারুক মিয়াজী তিতাস \ মঙ্গলবার দাউদকান্দি উপজেলার বার পাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী কমিউনিটি গ্রুপ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ কোর্সে কমিউনিটি ক্লিনিকসমূহের সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী এবং পরিচালনা পরিষদের লোকজন অংশ নেন। প্রত্যন্ত এলাকায় চিকিত্সা সেবা নিশ্চিত করা এবং প্রসূতিদের সচেতন করার ব্যাপারে প্রশিক্ষণ কোর্সে গুরুত্বরোপ করা হয়। সমাপনী দিনে এ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ডাঃ কে.এম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা শামীম হোসেন এবং দাউদকান্দি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন। নেত্রকোনায় বোরো চাল সংগ্রহ অভিযান শুরু নেত্রকোনা প্রতিনিধি\ হাওর জেলা নেত্রকোনায় বুধবার থেকে সরকারিভাবে মিলারদের নিকট থেকে চাল সংগ্রহ শুরু হয়েছে। এ উপলক্ষে ক্রয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনিস মাহমুদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মাহবুবুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অমল চন্দ্র দাস, খাদ্য গুদাম কর্মকর্তা সীতাংশু কুমার চন্দ এবং চালকল মালিক সমিতির সভাপতি ফরিদ আহমেদ ও সম্পাদক এইচ আর খান পাঠান সাকি। চুয়াডাঙ্গায় ৫ ইউপির নির্বাচিতদের শপথ গ্রহণ চুয়াডাঙ্গা প্রতিনিধি \ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা, হাসাদহ ও রায়পুর এবং আলমডাঙ্গার নাগদাহ ও আইলহাস ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ৫ চেয়ারম্যান, সংরক্ষিত আসনের (নারী) ১৫ জন সদস্য ও সাধারণ আসনের ৪৫ জন সদস্যদের মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জীবননগর উপজেলা পরিষদ সভাকক্ষে আলমডাঙ্গা উপজেলা পরিষদ সভাকক্ষে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসাইন। বাগেরহাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু বাগেরহাট প্রতিনিধি \ বাগেরহাটে ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৩ র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয়েছে। মঙ্গলবার বাগেরহাট স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসক মু. শুকুর আলী ফিতা কেটে ৩ দিন ব্যাপী এই মেলার উদ্বোধন ঘোষণা করেন। পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া ও সন্ধ্যা নদীর সংযোগ শাখা খালটি দখল করে ভরাট করার প্রতিবাদে এলাকাবাসী মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে। উপজেলা বন্দরের চিরাপাড়া ও সন্ধ্যা নদীর সংযোগ খালটি দিয়ে প্রায় একশত বছর ধরে নৌ যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য, শহরের ড্রেনেজ সংযোগসহ বিভিন্নভাবে উপজেলার প্রায় ২৫ হাজার মানুষ এ খালটির উপর নির্ভর করে। দিরাইয়ে মা সমাবেশ দিরাই সংবাদদাতা \ ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে মঙ্গলবার দিরাই উপজেলা দিরাই উচ্চবিদ্যালয় হলরুমে এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচি দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. গোলাপ মিয়া, সমাজসেবা অফিসার অসিম সরকার।