ছোট পর্দার জনপ্রিয় মুখ তাহমিনা সুলতানা মৌ বর্তমানে একাধিক মেগাসিরিয়ালে অভিনয় করছেন। বলা যায় নির্মাতাদের কাছে প্রতিদিনের ধারাবাহিক বা সাপ্তাহিক দীর্ঘ মেগাসিরিয়ালের অপরিহার্য মুখ মৌ। এর মধ্যে রয়েছে আরটিভিতে ‘অলসপুর’, বাংলাভিশনে ‘কর্তাকাহিনী’, জননী’সহ একাধিক সিরিয়াল। এছাড়া এত ব্যস্ততার ফাঁকে ‘বিনা মেঘে বৃষ্টি’ নামের আরেকটি এক ঘন্টার নাটকে অভিনয় করছেন তিনি। নিজের ক্যারিয়ার প্রসঙ্গে মৌ বলেন, ‘ আমি আসলে এক ঘন্টার নাটক করতে চাই। এর ভেতরে অনেক অফারও এসেছে কিন্তু মেগাসিরিয়ালের কারণে করতে পারিনি। তবে আগামী ঈদের জন্য বেশ কিছু এক ঘন্টার নাটকে কাজ করবো বলে ভাবছি। উল্লেখ্য, ছোট পর্দায় মৌ-এর ক্যারিয়ার দীর্ঘদিনের। বেশ কিছু আলোচিত টিভি বিজ্ঞাপনেও তিনি মডেল হিসেবে কাজ করেছেন। অতি সম্প্রতি একটি বিজ্ঞাপনের ব্যাপারেও কথা চলছে। খুব শিগগিরই এটির শ্যুটিং শুরু হবে বলে জানান মৌ।
