১০টি সিএনজি চালিত অটোরিকশাসহ চার চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো রহিম, সুমন, শাহজাহান ও রাজু। রবিবার রাত থেকে সোমবার রাত পর্যন্ত রাজধানীর শেওড়াপাড়া, পোস্তগোলা ও কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় একাধিক অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে কাফরুল থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সম্প্রতি কাফরুল এলাকা থেকে সিএনজি চালিত অটোরিকশা চুরি হওয়ার অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়। চক্রটি সিএনজি চালিত অটোরিকশা চুরি, ডাকাতি ও ছিনতাই করতো। পরে সংশ্লি¬ষ্ট মালিককে মোবাইল ফোনে গাড়িটির সন্ধান দিয়ে ৬০/৭০ হাজার টাকা দাবি করে। টাকা দিলেই গাড়িটি ফেরত দেয়া হয়। টাকা দিতে অস্বীকার করলে গাড়িটির নম্বর পাল্টে দেড় থেকে দুই লাখ টাকায় বিক্রি করে দেয়।
