সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

আপডেট : ০৫ জুন ২০১৩, ২১:৪৭
যাত্রাবাড়িতে অটোবাইক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক কিশোর (১২) নিহত হয়েছে। মঙ্গলবার ডেমরা কাঠেরপুলে এ সড়ক দুর্ঘটনা ঘটে। ময়না তদন্তের জন্য নিহতের লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গাড়ি দুটি দ্রুতবেগে বিপরীত দিক থেকে আসার সময় পরস্পরের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ওই কিশোরের মৃত্যু হয়।