রইচউদ্দিন আহাম্মেদ পবন তালুকদার
জামালপুরের মেলান্দহের বাঘাডোবা গ্রামের বাসিন্দা ভূমি মন্ত্রণালয়ের সাবেক বিভাগীয় সচিব রইচউদ্দিন আহাম্মেদ পবন তালুকদার (৬৭) বুধবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নলিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে-মেয়ে রেখে যান। মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মালিহা রহমান লোরেন
আজ বৃহস্পতিবার ময়মনসিংহের ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি মোখলেছুর রহমানের জেষ্ঠ্য কন্যা মালিহা রহমান লোরেনের ৮ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমার ত্রিশাল পৌরসভার দরিরামপুর নিজ বাসভবনে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত হয়ে মরহুমার আত্মার মাগফেরাত কামনার জন্য অনুরোধ করা হয়েছে।
মমতাজ উদ্দিন
আজ ৬ জুন নাটোরের-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা, মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের ১০ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে কোরআনখানি, মিলাদ মাহফিল, পুস্পস্তবক অর্পণ এবং লালপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গোপালপুর টেম্পু স্ট্যান্ডে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
