ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন সুসান রাইস

আপডেট : ০৫ জুন ২০১৩, ২২:৩৭
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন সুসান রাইস। তিনি বর্তমানে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি। সুসান রাইস টম ডনিলনের স্থলাভিষিক্ত হবেন। সমপ্রতি টম ডনিলন তার মেয়াদ শেষ হওয়ার পর অবসরে যান। খবর বিবিসির। সুসান রাইস মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পদে একজন প্রার্থী ছিলেন। তবে রিপাবলিকানদের বিরোধিতার কারণে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করেন। গতকাল বুধবার মানবাধিকার বিষয়ক গবেষক এবং হোয়াইট হাউজের সাবেক উপদেষ্টা সামান্থা পাওয়ারকে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি পদে নিয়োগ দেয়ার ঘোষণা দেন বারাক ওবামা। সামান্থার মনোনয়নে মার্কিন সিনেটের অনুমোদন প্রয়োজন হবে।