বরিশাল জেলা প্রশাসনের কর্মচারীদের দুই ঘণ্টা কর্মবিরতি পালন

আপডেট : ০৫ জুন ২০১৩, ২২:৪০
জেলা ও বিভাগীয় প্রশাসনের অফিস সহকারী ও সমমানের কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল বৃদ্ধির দাবিতে গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছে বরিশালের জেলা প্রশাসনের কর্মচারীরা। সকল প্রকার কাজ-কর্ম বন্ধ রেখে অফিসের বাইরে কলো ব্যাজ ধারণ করে তারা এ কর্মবিরতি পালন করেন। কর্মবিরতি শেষে তারা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে। বাংলাদেশ কালেকটরেট সহকারী সমিতির বরিশাল শাখার নেতৃবৃন্দ জানায়, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।