গতকাল বুধবার সন্ধ্যার আগে ১০-১২ মিনিট স্থায়ী টর্নেডোতে ৩ জন আহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে উপজেলার সদর ইউনিয়ন ও উত্তর কচুয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের বহু ঘর-বাড়ি। আহতরা হচ্ছেন উত্তর কচুয়া ইউনিয়নের জলা তেতৈয়া গ্রামের সিকদার বাড়ির শাহদাত (২৫), গৃহবধূ আলেয়া বেগম (২০) ও তাজির হোসেন (৫০)। আলেয়া বেগমের অবস্থা আশংকাজনক। তাকে কচুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝড়ে বহু গাছপালা উপড়ে পড়ে। ফসলেরও ক্ষতি হয়েছে।
