র্যাব-৮ এর সদস্যরা গতকাল বুধবার বিকালে পিরোজপুর শহরতলী থেকে পৃথক অভিযান চালিয়ে মামুন সিকদার (৩৫) ও আসাদ (৩৮) নামে দুই যুবককে গ্রেফতার করেছে। র্যাবের গোয়েন্দা উইং সূত্র এ খবর নিশ্চিত করেছে। মামুন সিকদার পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জিএস এবং জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক। ২০০৭ সালের ১০ জানুয়ারি কলেজের ভিপি মীর মেজবাউদ্দিন মুক্তা মারাত্মক আহত এবং পরে ঢাকায় নিহত হওয়ার ঘটনায় মামুন প্রধান আসামি ছিল। সে র্যাব ও পুলিশের তালিকায় পিরোজপুরের শীর্ষ সন্ত্রাসী।
এদিকে সাবেক যুবদল কর্মী আসাদ ১৯৯৯ সালে সুমন দে নামের এক ছাত্রলীগ কর্মীর হত্যা মামলার আসামি ছিল।
