বইয়ের কথা

আপডেট : ০৬ জুন ২০১৩, ১৮:১২
রাজনীতি নিয়ে ভাবনা ও অন্যান্য মুহম্মদ জাফর ইকবাল প্রচ্ছদ :ধ্রুব এষ প্রকাশনা :বিদ্যাপ্রকাশ মূল্য :১৫০ টাকা মুহম্মদ জাফর ইকবাল তরুণদের নিয়ে স্বপ্ন দেখেন এবং স্বপ্ন দেখান। তাঁর লেখা এমনই একটি বই হলো ‘রাজনীতি নিয়ে ভাবনা ও অন্যান্য’। এই বইটিতে রয়েছে তাঁর লেখা রাজনৈতি কলামের সংগ্রহ। রেশমা ও রাধিকা অনুবাদ :আন্দালিব রাশদী প্রচ্ছদ :ধ্রুব এষ অনিন্দ্য প্রকাশ দাম :২২৫ টাকা ‘রেশমা ও রাধিকা’—ভারতের ছোটগল্পের অনুবাদের একটি সমৃদ্ধ সংকলন। এর প্রতিটি গল্পই পাঠককে স্পর্শ করবে, ভাবিয়ে তুলবে। চরিত্রগুলো অন্য দেশের হলেও তারা যেন আমাদের খুব চেনা। গল্পগুলোর সাবলীল অনুবাদ করেছেন আন্দালিব রাশদী এডগার অ্যালানপোর একটি কবিতা ও নয়টি গল্প অনুবাদ :কবীর চৌধুরী প্রচ্ছদ :মোমিনউদ্দিন খালেদ সাহিত্য কথা দাম :১৪০ টাকা কবীর চৌধুরী মৃত্যুর মাত্র এক সপ্তাহ পূর্বে এ বইটির কাজ যথাযথভাবে সম্পন্ন করে রেখে গিয়েছিলেন কিন্তু দেখে যেতে পারেননি। বইটি হলো ‘এডগার অ্যালানপোর একটি কবিতা ও নয়টি গল্প’। অ্যালানপোর নয়টি অসাধারণ গল্প এতে সংকলিত হয়েছে। আদিম বুদবুদ অথবা কাঁচা মাটির বিগ্রহ মোজাফ্ফর হোসেন প্রচ্ছদ :চারু পিন্টু রাত্রি প্রকাশনী দাম :১৬০ টাকা তরুণ লেখক মোজাফ্ফর হোসেনের লেখা ‘আদিম বুদবুদ অথবা কাঁচা মাটির বিগ্রহ’ বইটিতে প্রকাশিত গল্পগুলোতে রয়েছে বিষয়বৈচিত্র্য। বইটির প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু। বইয়ের ভূমিকায় কথাসাহিত্যিক হাসান আজিজুল হক তাঁর গল্প সর্ম্পকে বলেছেন, ‘পরিপক্ব, একই সাথে সবুজ আর কাঁচা।’