শুয়ে আছি মুখোমুখি। রাতের বেঘোরে
কখন যে কেটে গেল ছন্নছাড়া ঢেউ
বুঝি না ঠিকানা। তীরে, ভাসমান মেঘ
যেন লেগে আছে দুটি ঠোঁটের কোনায়।
বিষ ঢালি, শিশ্নে লেগে থাকা রস ঢালি
আকাশ ঘনিয়ে ঝড় এসে বলে যায়
আদি-অন্তহীন মহামিলনের কথা
আমরা কোথায় যাব, আদিরূপযোনী?
কোমলকঠিন হয়ে ঘনশ্বাসমূল
ছুঁয়ে ছুঁয়ে যায়—হায়, রতিসুখসার!
