দিকচিহ্ন

আপডেট : ০৬ জুন ২০১৩, ১৮:১৬
যত দূরে বৃষ্টিরেখা তত দূরে তুমি তারপর চোখের সীমানা ভুলে গিয়ে রয়েছি তাকিয়ে। ধোঁয়া উঠে পথজুড়ে। কোথাও কি জ্বলে গেল, না কি সব ধূলি? পথের সমস্ত রেখা, ধারাপাত জানি তবুও বেপথু হাওয়া উড়িয়ে নিয়েছে খড়কুটো। দিকচিহ্ন। যেন অন্ধরাতে ছুটে আসে খরতপ্ত হাওয়ার দাপট। পথ থেকে সরে গিয়ে বিপথেই হাঁটি হেঁটে যেতে যেতে দেখি, সামনেই তুমি।