স্মরণীয় উক্তি

আপডেট : ০৬ জুন ২০১৩, ১৯:৩২
 এক মুঠোর সমান ধৈর্য্য এক ঝাঁক বুদ্ধির চাইতেও বেশি মূল্যবান। - ডাচ প্রবাদ  তুমি যদি প্রকৃতির মতো নির্মল করে তোমাকে গড়ে তুলতে চাও তাহলে জেনে রেখো ধৈর্য্যই হলো সেই নির্মলতার গোপন রহস্য। - ইমারসন  ধৈর্য্য হলো বুদ্ধিমত্তার এক বিশ্বস্ত সহচর। - সেন্ট অগাস্টিন  এক মুহূর্তের ধৈর্য্য যেমন বড় কোনো বিপর্যয় থেকে তোমাকে বাঁচিয়ে দিতে পারে তেমনি এক মুহূর্তের জন্য ধৈর্য্যহারা হয়ে তুমি তোমার গোটা জীবনটাকেই পন্ড করে দিতে পারো। - চীনা প্রবাদ  ধৈর্য্যশীল মানুষের ক্রোধ থেকে সাবধান। - ড্রাইডেন