কৃষি ব্যাংক নরসিংদী অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেট : ০৬ জুন ২০১৩, ১৯:৫৭
বুধবার বাংলাদেশ কৃষি ব্যাংক নরসিংদী অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের এক পর্যালোচনা সভা নরসিংদীর মুখ্য আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক পীযূষ চন্দ ভাওয়াল। প্রধান অতিথি তার বক্তব্যে শাখা ব্যবস্থাপকগণকে প্রকৃত কৃষকদের মাঝে স্বচ্ছতা ও হয়রানিমুক্তভাবে ঋণ বিতরণ করার জন্য আহবান জানান। সভায় সভাপতিত্ব করেন, নরসিংদী অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম। উল্লেখ্য যে, চলতি অর্থবছরে নরসিংদী অঞ্চলে কৃষকদের মধ্যে ৫০ কোটি ৪১ লক্ষ টাকা ঋণ বিতরণ ও ৫৬ কোটি ১৮ লক্ষ টাকা আদায় করা হয়েছে।