ফোকাস

নিয়মিত অবসকিউর

আপডেট : ০৬ জুন ২০১৩, ২০:২৪
এ দেশে ব্যান্ড মিউজিক আন্দোলনে যারা খানিকটা সফট মেলোরক ঘরানার গানের পাগল তাদের কাছে টিপু বা অবসকিউর অন্যতম জনপ্রিয় একটি নাম। অবসকিউর ব্যান্ডদলের পাশাপাশি টিপু তার সলো ক্যারিয়ারেও অসংখ্য গান উপহার দিয়েছেন এ যাবত্। এ ছাড়া বাংলাদেশে সফটওয়্যার বেজড স্টুডিও ও মিউজিশিয়ান গড়ার কাজেও কণ্ঠশিল্পী টিপুর বড় একটি ভূমিকা রয়েছে। সম্প্রতি আবারও টিপু তার নতুন মিউজিশিয়ান সেটআপ নিয়ে কাজ শুরু করেছেন অবসকিউরের। তাই অবসকিউর ভক্তদের জন্য অবশ্যই এটি সুসংবাদ। খুব শিগগিরই তৈরি হচ্ছে তাদের নতুন অ্যালবাম। ওপরের এ ছবিটি তুলেছেন শাওন।