আত্মহত্যার চেষ্টায় মাইকেল জ্যাকসন কন্যা

আপডেট : ০৬ জুন ২০১৩, ২০:২৪
বলিউড অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যার আলোচনা শেষ হতে না হতেই নতুন আলোচনার জন্ম দিলেন প্যারিস জ্যাকসন। বিশ্বসেরা পপ তারকা প্রয়াত মাইকেল জ্যাকসনের কন্যা প্যারিস জ্যাকসন আত্মহত্যার চেষ্টা করেছেন। জানা যায়, লস অ্যাঞ্জেলস্থ মাইকেল জ্যাকসনের বাড়িতে নিজ ঘরে ছুড়ি দিয়ে হাতের কব্জি কাটেন এবং অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন। তবে সঙ্গে সঙ্গেই পরিবারের অন্যরা টের পেয়ে যাওয়ায় তাত্ক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয় তাকে। হাসপাতালে ক্রমশ সেরে উঠছেন তিনি। তবে পরিবার বিষয়টি গোপন রাখার যথেষ্ট চেষ্টা করছে।