জন্মদিন

আপডেট : ০৬ জুন ২০১৩, ২০:২৫
অমৃতা রাও :বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। ১৯৮১ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন। ২০০২ সালে ‘আব কে বারাস’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি বলিউডে অভিনয় শুরু করেন। তার অভিনীত অধিকাংশ ছবিই জনপ্রিয় ও ব্যবসাসফল হয়েছে। উল্লেখযোগ্য ছবিগুলো হলো ‘দ্য লিজেন্ড অব ভাগাত সিং’, ‘ইশক ভিশক’, ‘মাস্তি’, ‘ম্যায় হু না’, ‘শিকার’, ‘বিবাহ’, ‘শর্টকাট’, ‘লাভ ইউ মিস্টার কালাকার’। একাধিকবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ অসংখ্য অ্যাওয়ার্ড তিনি অর্জন করেন।