একসাথে দুই বন্ধু

আপডেট : ০৬ জুন ২০১৩, ২০:২৬
এ দেশের গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু ও কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিেক এবার বাংলাভিশনের ‘আমার আমি’তে একসঙ্গে দেখা যাবে। দুজনেই সংগীতের মানুষ হওয়ায় কাজের খাতিরেই বারবার দেখা হয়ে যায়। শুধু দেখাই নয়, তাদের বন্ধুত্বও অনেক ঘনিষ্ঠ। কিন্তু একসঙ্গে কোনো টিভি শোতে অংশ নেননি তারা। এবারই প্রথম তারা কোনো টিভি শোতে একসঙ্গে অংশগ্রহণ করলেন। দুই বন্ধু একে অপরের জীবনসহ নানা বিষয় নিয়ে একেবারেই ঘরোয়া আড্ডার মতোই জমিয়ে তুলেছেন অনুষ্ঠানটিকে। বাংলাভিশনে আগামীকাল রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে দুই বন্ধুর অংশ নেওয়া এই অনুষ্ঠানটি।