আজ আরটিভিতে সকালের সরাসরি গানের অনুষ্ঠানে গান করবেন নজরুল সংগীতশিল্পী সম্পা দাস। কিছু দিন আগে সম্পা দাসের জি-সিরিজ থেকে ‘কোথায় ঘনশ্যাম’ শিরোনামে নজরুলের গানের একটি একক অ্যালবাম প্রকাশ হয়।
উল্লেখ্য, সম্পা দাসের সংগীতের হাতেখড়ি ছায়ানট সংগীত বিদ্যায়তন থেকে। ছায়ানটে নজরুল সংগীত বিভাগ থেকে নজরুল সংগীতের উপর কোর্স সম্পন্ন করেন। সংগীত জীবনের শুরু থেকে দীর্ঘদিন শিল্পী নিলুফার ইয়াসমিনের কাছে নজরুল সংগীতের তালিম নেন। পাশাপাশি নজরুল সংগীতশিল্পী ইয়াকুব আলী খান, সুমন চৌধুরী, খায়রুল আনাম শাকিলসহ আরও শিল্পীদের কাছে নজরুল সংগীতের উপর তালিম নেন। গত বই মেলায় তার রচিত কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম সম্পর্কিত ‘এ কি মধু শ্যাম বিরহে’ শিরোনামের বইটি বাজারে আসে।
